প্রিন্ট এর তারিখঃ Jun 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 14, 2026 ইং
ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ধর্ষণ আটক ৩

কফিলুর রহমান(বিভাগীয় প্রধান, রংপুর):
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার সংলগ্ন এলাকায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। শনিবার রাতে গুদাম ঘরে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন ১.মো. তামিম ইসলাম,(২).মো. রনি (২১) এবং ৩. মো. মাসুদ ।
এক সপ্তাহ আগে তামিমের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। শনিবার বিকেলে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে তাকে বাড়ি থেকে বের করেন তামিম। সারাদিন ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর রাত ১টার দিকে কালিতলা বাজারের পাশে ‘ঘষমিন্টুর গোডাউন’ নামে পরিচিত একটি ঘরে নিয়ে যাওয়া হয় তাকে ধর্ষন করা হয়।
দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পরিশেষে ভোর ৪টার দিকে কিশোরীকে উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪